1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সহজ শর্তে বাংলাদেশকে ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৫৫ Time View

সহজ শর্তে বাংলাদেশকে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কোরিয়ার ইনচনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী চুক্তিতে সই করেন। দক্ষিণ কোরিয়ার পক্ষে সই করেন কোরিয়ান এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট হি সুং উন।

দেশটির অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে পাঁচ বছর (২০২৩-২০২৭) পর্যন্ত বাংলাদেশকে এই ঋণ সহায়তা দেওয়া হবে।

এছাড়া মেট্রোরেল রুট-৪, সিএনজি বাস ক্রয় ও রেলওয়ে সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণ বিষয়ে আরও একটি সমঝোতা স্মারক সই করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস বলছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দেশটির উজ্জ্বল ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে যথেষ্ট পরিমাণে সহায়তা বৃদ্ধির সাহসী এক সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ান সরকার।

ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন জানান, দক্ষিণ কোরিয়ার এই সহায়তা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব বাড়ানোর অনুঘটক হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ