1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা, নেতৃত্বে আফিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬৪ Time View

চলতি মে মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দল। ২৩ দিনের সফরে লাল-সবুজের যুব প্রতিনিধিদের সঙ্গে চার দিনের তিনটি ম্যাচ খেলবে ক্যারিবিয়ান যুবারা।

আন-অফিসিয়াল এই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডের নেতৃত্বে আছেন সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার আফিফ হোসেন ধ্রুব।

আফিফ ছাড়াও টাইগারদের জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে স্কোয়াডে আছেন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম শেখ ও জাকির হাসান।

দলের আরও ডাক পেয়েছেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান ও জাকের আলী অনিক। এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করা তানজিম হাসান সাকিব, শাহাদাত হোসেন দিপু, রিপন মণ্ডল ও মুশফিক হাসান স্কোয়াডে ডাক পেয়েছেন।

তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সিরিজের বাকি ম্যাচটি হবে সিলেটের আউটার মাঠে।

এজন্য আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয় যুবারা। সফরের প্রথম ম্যাচ হবে ১৬ থেকে ১৯ মে। এরপর ২৩ থেকে ২৬ মে সিলেট আউটার স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাদা পোশাকের শেষ ম্যাচটি হবে ৩০ মে থেকে ২ জুন। এরপর ৩ জুন দেশে ফিরে যাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

‘এ’ দলের স্কোয়াড : আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক (উইকেট-রক্ষক), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ