1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

২৫ বছর পর ফের একসঙ্গে করন-সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৯৬ Time View

বলিউডের জনপ্রিয় দুই তারকা করন জোহর ও সালমান খান। প্রায় ২৫ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। আবারও করণের সিনেমায় দেখা যাবে বলিউড ভাইজানকে।

২০২৪ সালের ঈদে নতুন সিনেমা আনতে চলেছে ধর্মা প্রোডাকশান। আর সেই ছবিতেই অভিনয় করবেন সালমান। ইন্ডিয়ান টিভি শো ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে খবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেতা।

সালমান বলেন, ‘ধর্মা প্রোডাকশনের সিনেমায় করণ নিজেই অভিনয় করার প্রস্তাব দেন আমাকে। আমি তার সেই প্রস্তাবে সম্মতি দিয়েছি।’

তবে পাশাপাশি যশরাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়ার সিনেমাতেও কাজ করবো। দুটোই অনেক বড় প্রযোজনা সংস্থা। করণ ও আদিত্য দুজনের সঙ্গে আমি কাজ করতে আগ্রহী।

করণের প্রযোজনা সংস্থার সিনেমাটি মূলত বিনোদনমূলক। ইতোমধ্যে সিনেমাটি নির্মাণের জন্য বিষ্ণু বর্ধনের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। যদিও ধর্মা প্রোডাকশানের কাছ থেকে এখনও এটি বিষয়টি নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, সর্বশেষ করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। এটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে।

খবর : হিন্দুস্থান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ