1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

সুদান থেকে ফিরছেন ৭০০ বাংলাদেশি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫৪ Time View

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নিয়েছে সরকার। আগামী ৩ অথবা ৪ মের মধ্যে দেশে ফিরতে আগ্রহী তালিকাভুক্ত ৭০০ বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে জেদ্দায় নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আজ রোববার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুদানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, ২ অথবা ৩ মে প্রথম দফায় তালিকাভুক্ত ৭০০ জনকে পোর্ট সুদানে নেওয়া হবে। সেখান থেকে ৩ অথবা ৪ মে তারা জাহাজে করে জেদ্দায় পৌঁছাবেন। সেখানে তাদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করেছে সৌদি সরকার। প্রয়োজনে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মদিনায় যাওয়া ফ্লাইট ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’
প্রসঙ্গত, সম্প্রতি সুদানে সেনাবাহিনী ও মিলিশিয়া বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে আটকা পড়েছেন দেড় হাজারের বেশি বাংলাদেশি। সুদানে সব মিলিয়ে ১৫০০ থেকে ১৮০০ বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। তাদের বেশিরভাগই দেশটিতে চাকরি ও ব্যবসা-বাণিজ্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ