1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

আওয়ামী লীগ জনগণের রায়কে বিশ্বাস করে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৮০ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশ আমাদের, আমরাই নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত করব।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চান্দিনা পৌরসভা মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা কোনো ষড়যন্ত্র, পেশীশক্তি ও বন্ধুকের নল বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের রায় ও শক্তিকে। আমরা মনে করি জনগণ আমাদের সঙ্গে আছে।

তিনি আরও বলেন, কোনো দেশ, কে কী বলল তাতে কোনো কাজ হবে না। অতীতেও অনেক দেশ আমাদের পাশেও ছিল, ষড়যন্ত্রও করেছিল। দেশের জনগণ যখন সঙ্গে থাকে, তখন কোনো ষড়যন্ত্র কাজে দেয় না। তা বার বার প্রমাণিত হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসিসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ