1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৫৯ Time View

আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে আসলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি শুক্রবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান।
বিএনপির আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচী সম্পর্কে কাদের বলেন, আমরা কোন পাল্টাপাল্টি কর্মসূচী করতে যাচ্ছি না। বিএনপি কখনও দ্রুত, কখনও ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণঅভ্যুত্থান করছে। এজন্য অপ-রাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষা করার জন্যে আমরা শান্তি সমাবেশ করছি। আমরা সময়সীমা দিয়ে কোন কর্মসূচী দিচ্ছি না, আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই।
এসময় তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা। সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ৭৫ সালের ৩ নভেম্বর ও ২০০৪ সালের ২১ আগস্টে হত্যাকাণ্ড ঘটানো হয়। এই তিনটি ঘটনা একইসুত্রে গাঁথা।
ওবায়দুল কাদের বলেন, হত্যা, যড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। একইসাথে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, তাদেরকে পরাজিত করবো, পরাভূত করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ