1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বাবার সঙ্গে ফ্রেমবন্দি হতেই আরিয়ানকে নিয়ে তুলনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৮৭ Time View

জল্পনার অবসান। বিনোদন জগতে অভিষেক হল আরিয়ান খানের। আরিয়ান শাহরুখ খানের পুত্র। ক্যামেরার সামনে নয়, বরং আরিয়ান স্বচ্ছন্দ ক্যামেরার পিছনেই। সেই মতোই ক্যামেরার নেপথ্যে থেকেই পথচলা শুরু হল আরিয়ানের। নিজস্ব পোশাকের ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি। সেই ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ডি’ইয়াভল এক্স’। সেই বিজ্ঞাপনেই তিনি পরিচালক হয়ে আত্মপ্রকাশ করলেন। বাবা-ছেলেকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
কেউ লিখেছেন, “এক ভিডিয়োতে দু’জনকে দেখে মন ভরে গেল।” কারও মতে, “আমি জানি না কেন ও অভিনেতা হতে চায় না। ওকে পর্দায় দুর্দান্ত দেখাচ্ছে।” কেউ লিখেছেন, ‘‘এ যেন অবিকল শাহরুখ।’’ এক কথায় আরিয়ানের কাজে প্রশংসার বন্যা নেটাগরিকদের।

পুত্র নিজের ব্র্যান্ড লঞ্চ করলেন, তার মুখ যে শাহরুখই হবেন, তা প্রত্যাশিত ছিল। তবে সবাইকে চমকে দিয়ে শাহরুখ জানালেন, ‘ডি’ইয়াভল এক্স’-এর প্রথম বিজ্ঞাপন পরিচালনাও করেছেন আরিয়ান নিজেই। শুধু তা-ই নয়, নিজের প্রথম কাজে বলিউডের বাদশাকে ‘অ্যাকশন’ বলার সুযোগ পেয়েছেন তিনি। শুটিং সেট থেকে আরিয়ানের ছবিও পোস্ট করলেন বলিউডের বাদশা। মনিটরের সামনে একদৃষ্টে তাকিয়ে জুনিয়র খান। মন দিয়ে শট পরীক্ষা করছেন তিনি। অন্য দিকে আলো-আঁধারিতে দাঁড়িয়ে শাহরুখ। গত বছর শেষের দিকে সমাজমাধ্যমের পাতায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে আরিয়ান জানান, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এ বার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা। শাহরুখ-পুত্রের প্রথম পরিচালিত ছবির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তার আগে নয়া চমক দিলেন আরিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ