1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

বুধবার টুঙ্গিপাড়া যাবেন নতুন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৫৯ Time View

আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
আগামীকাল বুধবার (২৬ এপ্রিল) তিনি টুঙ্গিপাড়ায় যাবেন বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। রাষ্ট্রপতির এই সফর ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ এর উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। সেই সঙ্গে সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর বঙ্গবন্ধু ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
এ দিন তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হবে। সবশেষ শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন তিনি।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, জেলাবাসী উৎসাহের সঙ্গে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে একই দিন বিকেলেই তিনি ঢাকায় ফিরে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ