1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

৬ দিনে ঢাকা ছেড়েছেন ১ কোটি ১৩ লাখ মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৬৪ Time View

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গত ৬ দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটি ১৩ লাখ সিম ব্যবহারকারী মানুষ।
সোমবার (২৪ এপ্রিল) বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল (বুধবার) ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল (শুক্রবার) সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে। ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন। আর ঈদের দিন ২২ এপ্রিল (শনিবার) গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। সব মিলিয়ে গত ছয়দিনে ঢাকা ছেড়েছেন এক কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৮৭ জন গ্রাহক।
এ হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়েনি।
চারটি অপারেটর- গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী।
এতে দেখা যায়, ছয়দিনে গ্রামীণফোনের প্রায় ৪৩ লাখ গ্রাহক, রবির ২৮ লাখ ৭০ হাজার জন, বাংলালিংকের ৪১ লাখ ৭ হাজার গ্রাহক ও টেলিটকের এক লাখ ৩৪ হাজার ২৯০ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন।
শনিবার (২২ এপ্রিল) সারাদেশে পালিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষ্যে ২১, ২২ ও ২৩ এপ্রিল (শুক্রবার, শনিবার ও রোববার) সরকারি সাধারণ ছুটি ছিল। ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি ছিল। মাঝে ২০ তারিখ কর্মদিবস। সেদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এর ফলে এবার ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ছুটি কাটিয়ে ফিরছেন চাকরিজীবীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ