1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

২০ জনের বেশি জার্মান কূটনীতিককে বহিস্কার করল রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৭৭ Time View

জার্মানির ২০ জনেরও বেশি কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, এর আগে রাশিয়ার কূটনীতিকদের বড় একটি দলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জার্মানি, তার পাল্টা পদক্ষেপ হিসেবে ওই জার্মান কূটনীতিকদের বহিষ্কার করছে মস্কো।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, জার্মানিতে রাশিয়ার গোয়েন্দা উপস্থিতি হ্রাস করার লক্ষ্য নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বার্লিন ও মস্কো তাদের পরস্পরের কূটনৈতিক উপস্থিতির বিষয়ে কথাবার্তা বলছিল।
রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ছিল জার্মানি। কিন্তু ২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও কিইভকে অস্ত্র দেওয়া শুরু করলে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়।
জার্মানির বহিষ্কারের বিষয়ে করা মন্তব্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা বার্লিনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাই, যা রাশিয়া ও জার্মানির সম্পর্কের পুরো বিন্যাসকে দৃশ্যমানভাবে ধ্বংস করে চলছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, তাদের নিজেদের বহিষ্কারের সিদ্ধান্তটি ‘পাল্টা পদক্ষেপ হিসেবে’ নেওয়া হয়েছে এবং এতে মস্কোতে জার্মানির কূটনৈতিক মিশনের সর্বোচ্চ কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে সীমিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ