1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

প্রস্তুত বঙ্গভবন : নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৭১ Time View

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল সোমবার। ঈদের ছুটির পরপরই ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন মো. সাহাবুদ্দিন।
শপথ গ্রহণ ও নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি চূড়ান্ত করেছে বঙ্গভবন। সোমবার সকাল ১১টায় শপথ গ্রহণের সময় নির্ধারিত রয়েছে বলে জানিয়েছে সূত্র।
এ বিষয়ে একটি সূত্র জানায়, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারক, সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করাবেন।
এবারেই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও রাষ্ট্রপতিতে বিদায়ী অভ্যর্থনা জানানো হবে জানিয়ে তিনি বলেন, ‘এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিকুঞ্জে নিজ বাসভবনে যাবেন এবং তিনি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা পাবেন।’
দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ করছেন মো. আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ১৪ মার্চ ২০১৩ থেকে মো. আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে তিনি সে দিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর ২২ এপ্রিল ২০১৩ তারিখে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ