1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের বিষয়ে ইইউকে সরকারের মনোভাব জানালেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৬৭ Time View

অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতায়নের জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সরকার যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন চায় সে বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনের সময় ইইউ এবং অন্যান্য দেশের পর্যবেক্ষকদের স্বাগত জানান।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ৫০ বছরের মজবুত অংশীদারত্বে সন্তোষ প্রকাশ করে এবং বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করতে রাজি হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া-ইউক্রেন সংঘাত ও বৈরিতা বন্ধের জন্য ইইউকে আরও বাস্তবসম্মত ভূমিকা পালনের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি ইউক্রেনের পরিস্থিতি, বিশেষ করে বেসামরিক মানুষের প্রাণহানি এবং এর ফলে বিশ্বব্যাপী আর্থ-সামাজিক পতনের বিষয়ে বাংলাদেশের অব্যাহত উদ্বেগ প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দো-প্যাসিফিকের বিষয়ে ইইউর অবস্থান অনেকটা বাংলাদেশের মতোই। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ একটি মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, নিরাপদ এবং নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশ্বাস করে যাতে সবার জন্য অভিন্ন স্বার্থ রক্ষা করে।
মোমেন জোর দিয়ে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ইইউকে বাংলাদেশে আরও অবকাঠামো এবং সবুজ বিনিয়োগ, বিশেষ করে সবুজ পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ুু পরিবর্তন অভিযোজন খাতে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ক্রমবর্ধমান আগ্রহের কথা জানান।
তিনি ইইউ’র ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও আগ্রহের কথাও জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ