1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৫৯ Time View

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে। টিসি আর্থিকভাবে লাভবান হলে এর শ্রমিক কর্মচারীরাও লাভবান হবে। আমাদের সরকারের কমিটমেন্ট আছে- বাংলাদেশের মানুষকে ভাল রাখা।

বিআইডব্লিউটিসির বিরাট সম্ভাবনা আছে। এটাকে কাজে লাগাতে হবে। মনোযোগ ও ভালবাসা দিয়ে কাজ করে টিসিকে এগিয়ে নিতে হবে। প্রতিমন্ত্রী রোববার (১৬ এপ্রিল) ঢাকায় বাংলামোটরস্থ বিআইডব্লিউটিসি অফিসে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে; উন্নয়নশীল থেকে উন্নত দেশের কাতারে যাচ্ছে; সেক্ষেত্রে টিসি পিছিয়ে থাকবে কেন? টিসি মানহীন থাকবে তা হবে না। টিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর উন্নয়নে ডিটেইল স্টাডি প্লান থাকা দরকার। এ লক্ষ‍্যে দ্রুত পদক্ষেপ নিন। দেশের অনেক অঞ্চলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে টিসির সেবা দেওয়ার অনেক সুযোগ রয়েছে। ডিটেইল স্টাডির মাধ‍্যমে সেসব অঞ্চলে সেবা বৃদ্ধির সুযোগ রয়েছে। করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব সংকটে আছে। সংকটকে জয় করতে চাই। বিআইডব্লিউটিসির উন্নয়নে ভাল প্রপোজাল নিয়ে আসবেন; সাথে থাকব।

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মহসিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান এস এম ফেরদৌস আলম।

গরীব ও অসহায়দের মাঝে ৫০০ প‍্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প‍্যাকেটে চাল, তেল, সেমাই ও চিনি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ