1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বাবরের সেঞ্চুরির বিশ্বরেকর্ডে জিতল পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৭৪ Time View

ওভারের শেষ বলটা যেন জয়-পরাজয় লিখে দেবে- এমন গভীর মনোযোগে তাকিয়ে সবাই। তাকিয়ে বোলার জিমি নিশাম আর ব্যাটসম্যান বাবর আজমের দিকে। আগে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসে সেটি শেষ বল।

নিশাম বলটি ফেললেন অফ স্টাম্পের বাইরে। বাবর খেললেন কাভারের ওপর দিয়ে। বল গড়িয়ে বাউন্ডারি পার হতেই শূন্যে এক লাফ দিলেন বাবর। উচ্ছ্বাসে লাফালেন ডাগআউটে থাকা পাকিস্তান দলের খেলোয়াড়রাও। এ যে বিশ্বরেকর্ডের মুহুর্ত।

ইনিংসের শেষ বলে নিশামকে চার মেরে বাবর স্পর্শ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তিনটিই অধিনায়ক হিসেবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তিন সেঞ্চুরি এই প্রথম। দুটি করে সেঞ্চুরি নিয়ে এত দিন বাবরের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ভারতের রোহিত শর্মা ও সুইজারল্যান্ডের ফাহিম নাজির।

বাবরের সেঞ্চুরির বিশ্বরেকর্ডের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ রানের জয়ও পেয়েছে পাকিস্তান। বাবরের অপরাজিত ১০১ ও মোহাম্মদ রিজওয়ানের ৫০ রানে ভর করে পাকিস্তান তুলেছিল ৪ উইকেটে ১৯২ রান। তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৫৪ রানে।

লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে চার ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে ৮৮ রানের বড় ব্যবধানে জয় তুলেছিল পাকিস্তান। একদিন পর যেন সেখান থেকেই শুরু করেন বাবর-রিজওয়ান। দুজনের উদ্বোধনী জুটিতে ওঠে ৯৯ রান।

৬ চার ১ ছয়ে ৩২ বলে ফিফটি তুলে নেন রিজওয়ান। তুলনায় বাবরের পঞ্চাশ স্পর্শ করতে ৩ বল বেশি লেগেছে। এর মাঝেই অবশ্য ৭ বলের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। সেখান থেকে একা হাতে পাকিস্তানকে দুই শর কাছে নিয়ে যান বাবর।

শেষ ওভারে নিশামের মুখোমুখি হওয়ার আগে বাবরের রান ছিল ৮৪। তৃতীয় বলে ছয়, পঞ্চম বলে চার আর একটি করে ডাবল ও সিঙ্গেল মিলিয়ে শেষ বলে দাঁড়িয়ে ছিলেন সেঞ্চুরি থেকে ৩ রান দূরে। যে বলটিকে কাভার দিয়ে বাউন্ডারি পার করিয়ে নাম লেখান বিশ্বরেকর্ডে। ৫৮ বলের ইনিংসটিতে ১১ চারের সঙ্গে ছিল ৩ ছয়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির তিন নম্বর সেঞ্চুরির সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বাবর। ক্রিস গেইলের ২২ সেঞ্চুরির পর বাবরের ৯ সেঞ্চুরিই দ্বিতীয় সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ