1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

আইপিএলকে টেক্কা দিতে টি-টোয়েন্টি লিগ চালু করছে সৌদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৫২ Time View

কাতারে ফুটবল বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনাকে একদম মাটিতে নামিয়ে এনেছিল মরুর দেশটি। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোল ব্যবধানে হারায় তারা। ফুটবলের পর এবার নজর ক্রিকেটের দিকে উপসাগরীয় অঞ্চলের দেশটি। এমনকি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আয়োজনের কথাও ভাবছে সৌদি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইপিএলের মালিকপক্ষের সঙ্গে এই বিষয়ে সৌদি আরবের প্রতিনিধি দল কথা বলেছেন। বিশ্ব ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেট লিগ আয়োজনের জন্য তারা তাদের সঙ্গে কথা বলেছেন।

এদিকে সৌদির ক্রিকেটে আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তার দাবি, সৌদি আরব সবকিছুর সঙ্গে জড়িত।

গ্রেগ বার্কলে বললেন, আপনি যদি লক্ষ্য করেন; তাহলে দেখবেন, সৌদি আরব সবকিছুর সঙ্গে জড়িত। আমি কল্পনা করতে পারি যে ক্রিকেট এমন একটি জিনিস, যা তাদের কাছে আরও আকর্ষণীয় হবে। খেলাধুলায় তাদের অগ্রগতির পরিপ্রেক্ষিতে ক্রিকেটও সৌদি আরবের জন্য বেশ ভালো কাজ করবে। তারা খেলাধুলায় বিনিয়োগ করতে বেশ আগ্রহী।

অন্যদিকে সাম্প্রতিক কয়েক বছরে খেলাধুলায় বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে সৌদি সরকার। এমনকি ২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আন্তর্জাতিকভাবে নিজেদের ফেসভ্যালুও বাড়াচ্ছে তারা।

সিডনি মর্নিং হেরাল্ড এই বিষয়ে জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায় সৌদি।

আইসিসির সহযোগী সদস্য হলেও এখনও কোনো স্টেডিয়াম নেই সৌদির। যদিও সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ জানিয়েছেন, আমরা টেকসই অবকাঠামো বানাতে চাই। এর সঙ্গে আমরা দেশকে বৈশ্বিক ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ