1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে ৬ হাজার কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৬১ Time View

বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুন মাসের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সোমবার (১০ এপ্রিল) এ কথা জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদরদপ্তরে বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বৈঠকের প্রথম দিনেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।
আবদুর রউফ তালুকদার বলেন, আমরা ৫০০ মিলিয়ন ডলার নিয়ে কাজ করছি। যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলব। এটা হয়ে গেলে আশা করি আমরা ৩০ জুনের আগেই অর্থ সহায়তা পেয়ে যাব।
বাংলাদেশের ভোক্তারা শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন— এমন আশা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ