1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ-কাঠশিল্প ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে জাতীয় পার্টি: জাপা মহাসচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২
  • ২৫৯ Time View

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় পার্টি দশম সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে। তার দল ছাড়া কোনো সরকার এদেশের উন্নয়ন করেনি।

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে খুলনা নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ মিলকারখানা চালু করবে বলেও প্রতিশ্রুতি দেন জাপা মহাসচিব।

তিনি আগামীতে জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহবান জানান। এজন্য দলীয় নেতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে বলেন।

বুধবার সন্ধ্যা ৬টায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় পার্টির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল আমিন হাওলাদার।

জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা শাখা এ কর্মিসভার আয়োজন করে।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা সুনীল শুভ রায়, কেন্দ্রীয় নেতা মীর আব্দুস সবুর আসুদ এবং সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ আবুল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির খুলনা মহানগর সভাপতি আব্দুল গফফার বিশ্বাস।

সভায় বক্তৃতা করেন খুলনা জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান, খুলনা জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ