1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সাকিব-তাইজুলের ঘূর্ণিতে আয়ারল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৭০ Time View

প্রথম ইনিংসে ১৫৫ রানে পিছিয়ে থেকে আয়ারল্যান্ড দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে পড়েছে বিপদে। বাংলাদেশি স্পিনারদের তোপের মুখে দাঁড়াতেই পারছে না আইরিশরা।
১৩ রানের মধ্যে হারিয়ে বসেছে ৪ উইকেট। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হেনেছেন সাকিব আল হাসান। চতুর্থ বলটি সরাসরি আইরিশ ওপেনার জেমস ম্যাককলামের প্যাডে লাগে। কিন্তু আম্পায়ার আলিম দার সাকিবের আবেদনে সাড়া দেননি।
টাইগার অধিনায়ক একমুহূর্ত বিলম্ব না করে নিয়ে নেন রিভিউ। রিভিউতে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। শূন্যতে এলবিডব্লিউ হন ম্যাককলাম, ১ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা।
আইরিশদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৭ রানে। এবার তাইজুল ইসলামের বল প্যাডে লাগে মুরে কমিন্সের। আবেদন হলে আঙুল তুলে দেন আম্পায়ার। কমিন্স রিভিউ নিয়েছিলেন। রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের ওপরের অংশে লাগতো। আম্পায়ার্স কলে ফিরতে হয় কমিন্সকে (১)। এরপর তাইজুল বোল্ড করেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে (৩)।
এরপর সাকিবের দ্বিতীয় শিকার হন কুর্তিস ক্যাম্ফার। ক্যাম্ফারের (১) ব্যাটে বলের হালকা ছোঁয়া লেগে সেটি চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৮০.৩ ওভারে অলআউট হয়েছে ৩৬৯ রানে। দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন মিরাজ। ৮০ বলে ৫৫ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ২টি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল অ্যান্ডি ম্যাকব্রিন। ১১৮ রান দিয়ে এই অফস্পিনার একাই শিকার করেন ৬ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ