1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

আইপিএলের প্রথম ম্যাচেই ‘বাড়তি সুবিধা’ পাচ্ছে কেকেআর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৫৫ Time View

আইপিএলের প্রথম ম্যাচে ‘বাড়তি সুবিধা’ পেতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আসরের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়বে কেকেআর। শনিবার (১ এপ্রিল) শুরু হবে দুই দলের এই লড়াই।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ছাড়পত্র না দেওয়ায় পাঞ্জাব কিংস প্রথম ম্যাচে দলটির তারকা এক অলরাউন্ডারকে পাবে না। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার তারকা পেসারকে ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নামতে হবে পাঞ্জাবকে।
জানা যায়, হাঁটুতে চোট রয়েছে লিয়াম লিভিংস্টোনের। ফিটনেস রিপোর্ট না দেখে তাকে আইপিএল খেলার অনুমতি দিতে রাজি নয় ইসিবি। বোর্ডের অনুমতি না পাওয়ায় আইপিএল খেলার জন্য এখনও ভারতে আসতে পারেননি লিভিংস্টোন। ফলে প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে তাকে পাচ্ছে না পাঞ্জাব।
অন্যদিকে, লিভিংস্টোনের পাশাপাশি প্রথম ম্যাচে পাঞ্জাব পাবে না দক্ষিণ আফ্রিকার কাগিস রাবাদাকেও। আন্তর্জাতিক সূচির ব্যস্ততার জন্য তার ভারতে আসতে দেরি হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ৩ এপ্রিল তিনি দলের সঙ্গে যোগ দিবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ