1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

একটা প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলতে বসেছিল : আইজিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, স্বাধীনতা কীভাবে হয়েছিল, সেই ইতিহাস একটা প্রজন্ম ভুলতে বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, তারপর থেকে আবারও দেশের চাকা যেন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।
আজ রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্নার স্থাপনের কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, বঙ্গবন্ধু কে ছিলেন, সেটাও ভুলতে বসেছিল একটা প্রজন্ম। সেই অবস্থা থেকে আমাদের দেশকে এবং জাতিকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা শুরু করেছি। এর ধারাবাহিকতায় আজকে পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন অফিসার ও তাদের পরিবার যারা এখানে আসবেন, তারা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে ইতিহাস জানার সুযোগ পাবেন, দেখার সুযোগ পাবেন।
বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও কী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আগামী প্রজন্মের শিশুরা সেই সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে এ বিষয়ে তাদের জানার আগ্রহও সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ