1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এসইসির সঙ্গে ভারতের সেবির বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১১০ Time View

‘ক্রস বর্ডার ট্রানজেকশন অব ক্যাপিটাল অ্যামং সার্ক কান্ট্রিজ’- এর অংশ হিসেবে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) সঙ্গে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কিমিশনের (এসইসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এসইসি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

জানা গেছে, সার্কভুক্ত দেশগুলোর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন ও ‘আন্তঃসীমান্ত লেনদেন’ বিষয়ে এক সমীক্ষা করছে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।

এরই অংশ হিসেবে ভারতের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবির দুই কর্মকর্তা তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে।

এসইসি সূত্রে জানা যায়, ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে দুই জন কর্মকর্তা সরব কুমার মালিক ও তথাগত বিশ্বাস ‘ক্রস বর্ডার ট্রানজেকশন অব ক্যাপিটাল অ্যামং সার্ক কান্ট্রিজ’- এর ওপর এক সমীক্ষা করছেন।

এরই অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর রোববার বাংলাদেশে আসে সংস্থাটির দুই প্রতিনিধি। যারা এসইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, সেবির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ‘ক্রস বর্ডার ট্রানজেকশন অব ক্যাপিটাল অ্যামং সার্ক কান্ট্রিজ’-এর ওপর কাজ করছেন। তারা এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ