1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জাতিসংঘ পানি সম্মেলনে প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ধারাবাহিকতায় স্থানীয় সময় বৃহস্প‌তিবার (২৩ মার্চ) নিউইয়র্কে এই সভায় সভাপতিত্ব করেন তিনি।

জা‌তিসং‌ঘের বাংলা‌দেশ মিশন জানায়, একইদিন বাংলাদেশ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন ও নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ড. মো‌মেন।

‘ফ্রম সোর্স টু সি এপোর্স’র ওপর ভিত্তি করে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। উদ্বোধনী বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্যানেল আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেপালের পানি মন্ত্রী আব্দুল খান, নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানি বিষয়ক বিশেষ দূত হেঙ্ক ওভিঙ্ক, পর্তুগালের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল আলেকজান্দ্রা ফেরেইরা ডি কারভালহো, ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপের ট্রান্সবাউন্ডারি কো-অপারেশন সেকশন প্রধান ফ্রান্সেসকা বার্নার্ডিনি, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এর সিইও প্যাট্রিক ভারকুইজেন, স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের অ্যাকশন প্ল্যাটফর্ম ফর সোর্স-টু-সি ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজার এবং কো-অর্ডিনেটর রুথ ম্যাথিউস ও ডেল্টারেস ইন্টারন্যাশনালের ডিরেক্টর টুন সেগেরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ