1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

টেকসই পানি ব্যবস্থাপনা চাই : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩৫ Time View

বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতার জন্য টেকসই পানি ব্যবস্থাপনা চাই।
জাতিসংঘ পানি সম্মেলনে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ আয়োজনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আজ শুক্রবার (২৪ মার্চ) নিউইয়র্কের জাতিসংঘের স্থায়ী মিশন এ তথ্য জানায়।
বাংলাদেশ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘ওয়াটার ফর পিস: ফোরাম সোর্স টু সি’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন মোমেন।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এবং উদ্বোধনী বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
প্যানেল আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নেপালের পানিমন্ত্রী আব্দুল খান; নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানিবিষয়ক বিশেষ দূত হেঙ্ক ওভিঙ্ক; পর্তুগালের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল আলেকজান্দ্রা ফেরেইরা ডি কারভালহো, ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপের ট্রান্সবাউন্ডারি কো-অপারেশন সেকশন প্রধান ফ্রান্সেসকা বার্নার্ডিনি; গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের সিইও প্যাট্রিক ভারকুইজেন; স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের অ্যাকশন প্ল্যাটফর্ম ফর সোর্স-টু-সি ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজার এবং কোঅর্ডিনেটর রুথ ম্যাথিউস এবং ডেল্টারেস ইন্টারন্যাশনালের ডিরেক্টর টুন সেগেরেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি কূটনীতিক, জাতিসংঘ, বিভিন্ন অঙ্গ-সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনে তৃতীয় সভায় সভাপতিত্ব করেন। বিগত ২২ মার্চ বাংলাদেশ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ধারাবাহিকতায় এ সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ