1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

কোপার ফাইনালে রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

কাতার বিশ্বকাপের আমেজ শেষ হতে না হতেই পরের বিশ্বকাপের পূর্ণাঙ্গ ফরম্যাট ঠিকঠাক হয়ে গেছে। ৪৮ দল নিয়ে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। এই টুর্নামেন্টের বাছাইপর্ব শুরু হবে এ বছরই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব আগামী সেপ্টেম্বরে শুরু হলেও নভেম্বর মাসে মুখোমুখি হবে ব্রাজিল আর আর্জেন্টিনা।

এরই মধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা রাতে মাঠে নামছে কনমেবল বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এর ফাইনালে। লিওনেল মেসির দেশে আয়োজিত এই টুর্নামেন্টের চতুর্থ আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। হাইভোল্টেজ এই ম্যাচটি আজ (১৯ মার্চ) রাত ১টায় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

কনমেবল বিচ সকার কোপা আমেরিকার আগের তিন আসরের মধ্যে দুই আসরই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। ফলে সেলেসাওদের নজর থাকবে তৃতীয় শিরোপার দিকে আর স্বাগতিক আর্জেন্টিনার লক্ষ্য প্রথম শিরোপা জেতা। তবে সর্বশেষ ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয় প্যারাগুয়ে।

শনিবার (১৮ মার্চ) আর্জেন্টিনার স্টেডিও অ্যারেনায় প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে হারিয়েই তৃতীয় শিরোপার খোঁজে ফাইনালের টিকিট নিশ্চিত করে সেলেসাওরা। ম্যাচটিতে ৭-৪ গোলে জয় পায় ব্রাজিল।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক আর্জেন্টিনা ২-০ গোলে জিতে কলম্বিয়ার বিপক্ষে। সে সঙ্গে প্রথমবারের মতো কনমেবল বিচ সকার কোপা আমেরিকার ফাইনালে ওঠে মেসি-ডি মারিয়ার দেশের বিচ ফুটবলাররা।

উল্লেখ্য, এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৮-২ গোলে হারায় ব্রাজিলের বিচ ফুটবলাররা। তবে মঞ্চটা যখন শিরোপা ছুঁয়ে দেখার, তখন ফাইনাল ম্যাচের ফল তো ঘুরে যেতেই পারে। এখন সে পর্যন্তই অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ