1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

৭ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৭২ Time View

প্রায় চার বছর পর সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালের ১৭ জুন শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে তিন অঙ্কের ঘরে রান করেন। এর মাঝে ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়েও ৯৬ রানে বিদায় নেন।
এবারও আক্ষেপে পুড়লেন সাকিব, ৭ রানের জন্য। ৯৩ রানের ইনিংস খেলে থামলেন বাঁহাতি ব্যাটার। ৬৫ বলে ২ চারে পঞ্চাশ করার পর আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ৩৫তম ওভারে হ্যারি টেক্টরকে পাঁচ চার মেরেছিলেন। এরপর সতর্ক ব্যাটিং করতে থাকেন। ৩৮তম ওভারে গ্রাহাম হিউমের বলে পেছনে লোর্কান টাকারের গ্লাভসে ধরা পড়েন। ৮৯ বলে ৯ চারে সাজানো ছিল তার ইনিংস।
এ প্রতিবেদন লেখার সময় ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৩ রান। ক্রিজে ৬২ রানে ব্যাট করছেন হৃদয় এবং ১ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
এদিন খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ২৪ রান করার মধ্যে দিয়ে সাকিব পৌঁছে গেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ