1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

রাজধানীতে আইনজীবী দম্পতির মেয়ে খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৪ Time View

রাজধানীর হাজারিবাগে তাসনিম রহমান করবী (১৩) নামে স্কুলপড়ুয়া আইনজীবী দম্পতির মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ওই এলাকার  অ্যাডভোকেট মো: মিজান হোসেন ও  মা আফরোজা ফারহানার একমাত্র কন্যা। সে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা মা বলেন, আমরা বিকেলে ছেলে অলিকে নিয়ে বাইরে ছিলাম। বাসায় করবী একাই ছিল। সন্ধ্যার দিকে করবীর মামী সেলিনা বাসায় গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তখন সে লোকজনকে ডেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সন্ধ্যা ৭ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন। তার মামীর দেওয়া খবরে তারা হাসপাতালে এসেছেন।

মামী সেলিনা বেগম বলেন, আমি সন্ধ্যার দিকে বাসায় গিয়ে করবীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। তার গলাসহ শরীরের বিভিন্ন অংশ কোপানো ছিল। মাথার নিকট একটি বটিও ছিল।

জানা যায়, নিহতের বাবা অ্যাডভোকেট মো: মিজান হোসেন ও  মা আফরোজা ফারহানা বেগম ৪৮/১৫/জি ভাগলপুর লেন হাজারিবাগের ৬তলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।

বিষয়ে হাজারিবাগ থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ