1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ে আরও ৩ জন হাসপাতালে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৬১ Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে মোট ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৯৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪০৭ জন রয়েছেন।

উল্লেখ্য, গত বছর ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ