1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও পাঁচ ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি দুই জন ঢাকার হাসপাতালে এবং তিন জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট ২১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪০৭ জন রয়েছেন।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৬৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৬৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৯৪ জন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ