1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান

পুরস্কারের ‘অর্থ’ মাঠকর্মীদের দিয়ে দিলেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬৭ Time View

দলের বড় কোনো অর্জন, জয় কিংবা সিরিজ জেতারপর পর মাঠকর্মীদের পুরস্কৃত করার সংস্কৃতি রয়েছে। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান এবার সেটায় শামিল হলেন।
চট্টগ্রামে সবশেষ ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। এতে রক্ষা পায় হোয়াইটওয়াশের লজ্জা থেকে। আবার এই ভ্যেনুতে ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে টাইগাররা। এই দুই ম্যাচে তিন পুরস্কার পাওয়া সাকিব একটির অর্থ দিয়ে দিলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের। প্রতিটি পুরস্কারের অর্থ সমান ১ লাখ টাকা করে।
বৃহস্পতিবার (৯ মার্চ) প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আনুষ্ঠানিকতা শেষে উইকেটে এসে পুরস্কারের বিষয়টি জানান দুই কিউরেরট প্রভীন হিঙ্গানিকর ও জাহিদ রেজা বাবুকে। সংশ্লিষ্ট একজন জানান, ‘চট্টগ্রামের মাঠ-উইকেট নিয়ে সাকিব খুশি। টাকা হাতে পেলে সবাইকে এই টাকা ভাগ করে দেয়ার জন্য বলেছে সে।’
বন্দর নগরীর মাঠটিতে ইংল্যান্ডকে শেষ ওয়ানডেতে ৫০ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ। সেই ম্যাচে ৭৫ রানের পাশাপাশি ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব, সঙ্গে পান অব দ্যটাইগার ম্যাচের পুরষ্কার।
বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারায়। সেখানে বড় ভূমিকা রয়েছে সাকিবেরও। বল হাতে ২৬ রানে ১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৩৪ রান করে জিতিয়ে মাঠ ছাড়েন। এই ম্যাচেও সাকিব ম্যান অব দ্য টাইগার হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ