1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন নুর বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির ইরানে টানা কয়েক সপ্তাহ হামলা চালাবে মার্কিন সেনারা: অপেক্ষা ট্রাম্পের নির্দেশের সংসদে নারী প্রতিনিধিত্ব কমলো সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা ; নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র বইমেলা পেছাতে তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ ভোট, প্রশংসায় সেনাবাহিনী সার্কভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাবে বিএনপি তোশাখানা-২; মামলা সাজা স্থগিত ও চিকিৎসার জন্য জামিন চাইলেন ইমরান খান

পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করলেন রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩৪ Time View

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রতিবাদ করার ভাষা থাকার পরেও এই নৃশংসতা চালায় বিএনপি। ১৯৭১ এর পাক হানাদারদের নৃশংসতাকেও হারা মানিয়েছে পঞ্চগড়ে আহমদিয়া অনুসারীদের বাড়ি, প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও জ্বালাও পোড়াও দিয়ে।
সোমবার (৬ মার্চ) দুপুরে আহমদ নগর এলাকা পরিদর্শনে এসে এবং আহমদিয়া সম্প্রদায়ের মানুষজনকে খাদ্য ও মানবিক সহায়তাদানকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়তের আন্দোলনের যে ঘটনাগুলো ঘটেছিল, একিই ধরণের ঘটনা সামনে তৌহিদি ব্যানারের নাম রেখে পুনবৃত্তি করেছে বিএনপি জামায়াত। সরকারের সাংবিধানিক দায়িত্বে আহমদিয়া অনুসারীদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে জলসার অনুমোতি দেয়া হয়। কিন্তু জলসাকে কেন্দ্র করে সাদা পতাকা ও লাল পতাকা দিয়ে চিহ্নিত করেই তাদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। প্রতিবাদ করার ভাসা থাকার পরেও এই নৃশংসতা চালায় বিএনপি।
পরে মন্ত্রী পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, ১টি করে শাড়ি ও লুঙ্গি, কম্বল এবং নগদ ১ লাখ টাকা বিতরণ করে।
এসময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদাসহ আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাসহ আহমদিয়া জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ