1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

পোশাক নিয়ে দীপিকাকে ট্রল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

সময়টা বেশ ভালো যাচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বক্স অফিস মাতিয়ে উঠতে যাচ্ছেন অস্কারের মঞ্চে। এবারের অস্কার অনুস্থান উপস্থাপনার দায়িত্ব পড়েছে তার কাঁধে। এমন সুসময় যখন বিরাজমান ঠিক তখন দীপিকাকে হতে হলো হাসির পাত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মার্চের শুরুতেই শীত বিদায় নিয়েছে। গরম বাড়ছে তরতর করে। এমন সময়ে গলাবন্ধ জামা আর লেদার জ্যাকেটে দেখা গেছে দীপিকাকে। গরমে এমন পোশাকে নায়িকাকে দেখে চক্ষু চড়কগাছ অনেকের। গতকাল শনিবার মুম্বাই বিমানবন্দরে এভাবে দেখা গেছে দীপিকাকে। সে সময় তার চোখে ছিল বড় কালো চশমা। ক্যামেরায় তাকিয়ে হেসে পোজ় দিলেন তিনি।
গরম পোশাক পরা দীপিকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল পড়েছে নেটিজেনদের মাঝে। একজন লিখলেন, ‘এই গরমে জ্যাকেট! কোন দেশে যাচ্ছেন?’ কেউ মন্তব্য করেছেন, ‘রাতে রোদ চশমা? বাহ বেশ!’ কেউ আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘আচ্ছা রোজ রোজ কোথায় যাচ্ছেন উনি? আবার ফিরেও আসছেন?’ তাতে এক জন নিজের ধারণা অনুযায়ী জবাব দিয়েছেন, ‘আমার মনে হয়, দীপিকা কয়েক ঘণ্টার জন্য নিজের বাড়ি থেকে কিছু আনতে যাচ্ছেন আবার ফিরে আসবেন বিমানে চেপে।’
আসলে বিষয়টি নিয়ে এত হাসাহাসির কিছু নেই। কেননা দীপিকা অস্কার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন লস অ্যাঞ্জেলেসে। তার আগে বিভিন্ন কাজে এদিক সেদিকে যেতে হচ্ছে তাকে। সে কারণেই এমন গরম কাপড়ে দেখা গেছে। শীতের যাবেন গরম কাপড় পরে সেটাই তো স্বাভাবিক।
৯৫তম অ্যাকাডেমী পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। মনোনীত সিনেমা ও কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। ওই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে দীপিকাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ