1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

নিজেদের গোলেই বার্সেলোনার কাছে হারল রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

ম্যাচের বল দখল থেকে শুরু করে আক্রমন-পাস সব কিছুতেই ছিল রিয়াল মাদ্রিদের আধিপত্য। এমনকি ম্যাচের একমাত্র গোলটিও আসে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের পা থেকে। তবে সেটি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জালে নয়, নিজেদের জালেই।
বৃহস্পতিবার (২ মার্চ) কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচে গোলের জন্য একের পর এক শট নিলেও কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি তারা।
সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া এই জয়ে কোপা দেল রের ফাইনালের পথে এখন এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে স্প্যানিশ সুপার কাপে ফাইনালেও বার্সার কাছে ক্লাসিকোতে ৩-১ গোলে হেরেছিল কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের ১২ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে গোল বঞ্চিত হয় স্বাগতিকদের। কিছু সময় পর দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজেনা ছড়িয়ে পড়ে। হলুদ কার্ডও দেখেন ভিনিসিয়ুস।
তবে রিয়াল মাদ্রিদ বড় ধাক্কা খায় ম্যাচের ২৬ মিনিটে। অনেকটা নিজেদের ভুলেই গোল খেয়ে বসে তারা। বার্সার গোলের প্রচেষ্টা থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও পরে ফিরতি বল এদের মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে বার্সেলোনা। শেষ পর্যন্ত ওই গোল পরিশোধ না করতে পারলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ