1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

মেসির ৭০০তম গোলের রাতে পিএসজির বড় জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১ Time View

ম্যাচের সময় তখন ২৫ মিনিট, লিওনেল মেসির পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তার ঠিক চার মিনিটের মাথায় এবার এমবাপ্পের পাস থেকে গোল করেন লিওনেল মেসি। এতে মার্শেইয়ের বিপক্ষে পিএসজির ম্যাচটার ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়।
বিরতির পর আরও এগিয়ে যায় পিএসজি। ম্যাচের সময় তখন ৫৫ মিনিট, আবারও মেসির পাস। আবারও এমবাপ্পের গোল। শেষ পর্যন্ত মেসির দুই অ্যাসিস্ট এক গোল আর এমবাপ্পের দুই গোল এক অ্যাসিস্টে মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ফরাসি লিগে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্শেই।
পিএসজির বড় জয়ের রাতটি লিওনেল মেসির আরও এক স্মরণীয় ম্যাচ। ম্যাচের ২৯তম মিনিটে গোলটি করে মেসি ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। ক্লাব ক্যারিয়ারে এটি তার ৭০০তম গোল। এর মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি, পিএসজির হয়ে ২৮টি।
শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ ক্যারিয়ার গোল এখন মাত্র দুজনের। মেসির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্লাব ক্যারিয়ারে ৯৫৭ ম্যাচে যার গোল ৭০৯ টি। তবে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেল ৭০০ গোল করেছেন একমাত্র মেসিই। রোনালদোর ৭০৯ গোলের মধ্যে ৮টি সৌদি প্রো লিগ ও ৫টি পর্তুগিজ প্রিমেরা লিগায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ