1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

টানা দ্বিতীয় জয় তুলে নিলো ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৭ Time View

টি- টোয়েন্টি বিশ্বকাপের দশম ম্যাচে ‘এ’ গ্রুপের লড়াইয়ে জয় পেয়েছে  ভারত। তারা  ৯০ রানে  হারিয়েছে ইংল্যান্ডকে।

ভারত:  ১৭০/৪ (ওভার ২০)
ইংল্যান্ড: ৮০/১০ (ওভার ১৪.৪)
ফল: ভারত ৯০ রানে জয়ী।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। দলীয় ২৪ রানে ইরফান পাঠান ফিরে গেলেও গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ গড়ে ভারত।

৩৩ বলে ৫ চার ও এক ছয়ে ৫৫ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। এছাড়া গৌতম গম্ভীর ৩৮ বলে ৪৫ রান করেন এবং বিরাট কোহলি ৩২ বলে ৪০ রান করেন। স্টিভেন ফিন দুটি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন গ্রায়েম সোয়ান ও জাডে ডার্নবাচ।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বোলিং তোপে বেশিদূর যেতে পারেনি ইংল্যান্ড। ১০ উইকেটে ৮০ রান করতে পারে তারা।

ভারত: গৌতম গম্ভীর, ইরফান পাঠান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, রহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির  হরভাজন সিং, পিযুস চাওলা, অশোক দিন্দা ও লক্ষ্মীপতি বালাজি।

ইংল্যান্ড: ক্রেগ কিসওয়েটার, অ্যালেক্স হালস, লুক রাইট, ইয়ন মর্গান, জস বাটলার, জনি বেয়ারস্টো, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, স্টিভেন ফিন ও জাদে ডার্নবাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ