1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১ Time View

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৪১ জনে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা দুইজন। বাকি দুইজন ঢাকার বাইরের। গত ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬৯৯ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হ ৩৬৪ জন। অন্যদিকে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ