1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

‘পদযাত্রায় সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০ Time View

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপির চলমান পদযাত্রা একটি অকার্যকর এবং অযৌক্তিক আন্দোলন কর্মসূচি। এ কর্মসূচি দিয়ে সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা প্রকাশের জন্য একটা নীতিমালা করা হয়েছে। কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভাব হবে না। তবে ২০২৪ সালের মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভাব হবে।
দুপুরে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাগমারায় পৌঁছে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। কমপ্লেক্সের উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ