1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

বায়ার্নের বিপক্ষে হার ঠেকাতে পারলেন না মেসি-নেইমার-এমবাপ্পেরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৮ Time View

পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে রইল বায়ার্ন মিউনিখ। শেষ ষোলর প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হারল ফরাসি চ্যাম্পিয়নরা। বাভারিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেন কিংসলে কোম্যান।
দীর্ঘ বিরতির পর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিরেছে ক্লাবগুলো। ঘরের মাঠে পুরনো হিসাব-নিকাশের অপেক্ষায় থাকা পিএসজি আরও একবার পিছিয়েই রইল। আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে ১-০ গোলে এগিয়ে থেকে নামবে বায়ার্ন মিউনিখ।
তুরস্ক আর সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে ম্যাচের আগে নিস্তব্ধতা নেমে আসে পার্ক দে প্রাসে।
পিএসজির জন্য ম্যাচটা প্রতিশোধের হলেও চেনা আঙিনায় বড্ড অচেনা ফরাসি চ্যাম্পিয়নরা। শঙ্কা কাটিয়ে শুরুর একাদশে ফিরেছিলেন লিওনেল মেসি। আর চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে অভিষেক জাইর এমেরির। প্রথমার্ধে অন টার্গেটে শট মাত্র ১টি।
কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এমবাপ্পের অভাবটা ভালোই টের পেয়েছিল তারা। কোনো অন টার্গেট শটই নিতে পারেনি ক্লাবটি। বিপরীতে চুপি-মোটিং, জশুয়া কিমিখরা পিএসজি রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে বারবার। যদিও সাফল্য আসেনি।
দ্বিতীয়ার্ধে তিন বছর আগের পুনরাবৃত্তি কিংসলে কোম্যানের। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে ছিল না উদযাপন। পিছিয়ে পড়ে কার্লোস সোলেরের পরিবর্তে একাদশে কিলিয়ান এমবাপ্পে। বদলি হিসেবে নেমে দুই বার বল জালে জড়ান ফরাসি স্পিডস্টার। তবে প্রতিবারই কপাল পুড়ে অফসাইডে।
ইনজুরি সময়ে মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দ্বিতীয় লেগ খেলা হবে না বাভারিয়ান ডিফেন্ডার বেঞ্জামিন পাভার।
সব প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ হার পিএসজির। আর চ্যাম্পিয়ন্স লিগে আসরে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল বায়ার্ন মিউনিখ।
অ্যাওয়ে গোলের সুবিধা না থাকায় দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিতলেই সরাসরি শেষ আটে যাবে পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ