1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন মরগান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আগেভাগেই। তবে আন্তর্জাতিক পর্যায়ে না খেললেও খেলে যাচ্ছিলেন ঘরোয়া লিগগুলোতে। এবার সেখান থেকেও সরে দাঁড়ালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৩৬ বছর বয়সে সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ইয়ন মরগান।
মাঠের ক্রিকেটকে বিদায় বললেও ক্রিকেটের সঙ্গে ঠিকই যুক্ত থাকছেন মরগান। ব্রডকাস্টিং চ্যানেলগুলোর সঙ্গে কাজ করে যাবেন তিনি। এছাড়া ভালো সুযোগ পেলে কোচ হিসেবেও দেখা যেতে পারে ইংলিশদের সাবেক অধিনায়ককে। রোববার নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
একও বিবৃতিতে মরগান বলেন, আমি খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। গত কয়েক বছরে এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। তবুও অনেক চিন্তাভাবনার পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই হয়তো সঠিক সময়। ২০১৫ সালে ইংল্যান্ডে এসে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসে খেলা পর্যন্ত, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।
২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হওয়া মরগান নজরে আসেন ইংল্যান্ড ক্রিকেটের। ইংলিশদের দলে জায়গা পেয়ে দলটির মধ্যমনি হয়ে যান মরগান, পান অধিনায়কত্ব। তবে ইংল্যান্ডের হয়ে মরগানের সবচেয়ে বড় অর্জন দলকে বিশ্বকাপ জেতানো। ইংলিশদের ৪৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দলটিকে বিশ্বমঞ্চের শিরোপা জিতিয়ে ভক্তদের মন কেড়ে নে মরগান।
চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান মরগান। এরপর হান্ড্রেড টুর্নামেন্টের দল লন্ডন স্পিরিটকেও নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ খেলেছেন দক্ষিণ আফ্রিকার লিগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ