1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

কর্তোয়া-ডি ব্রুইনদের দায়িত্বে টেডেস্কো

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৯ Time View

বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডোমেনিকো টেডেস্কো। বুধবার (৮ ফেব্রুয়ারি) ফেডারেশনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
ইতালিতে জন্ম নেয়া ৩৭ বছর বয়সী টেডেস্কো পূর্বের কোচ রবার্তো মার্টিনেজের স্থলাভিষিক্ত হয়েছেন। কাতার বিশ্বকাপে বেলজিয়াম নক আউট পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেছিলেন মার্টিনেজ। বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ) জানায়, প্রাথমিকভাবে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো-২০২৪ টুর্নামেন্ট পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন টেডেস্কো।
কাতার বিশ্বকাপে রেড ডেভিলসরা গ্রুপ পর্বের বাঁধা টপকাতে না পারার হতাশা থেকে পদত্যাগ করেন স্প্যানিশ কোচ মার্টিনেজ। এর ফলে ইতি ঘটে দেশটির ‘সোনালী প্রজন্মের’।
বেলজিয়ান ফেডারেশন জানায়, ‘টেডেস্কোর মিশন হচ্ছে রেড ডেভিলসদের ইউরো-২০২৪ আসরে কোয়ালিফাই করানো, যেটি অনুষ্ঠিত হবে জার্মানিতে। আগামী ২৪ মার্চ স্টকহোমে বাছাইপর্বের প্রথম ম্যাচে সুইডেনের মোকাবেলা করবে বেলজিয়াম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ