1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

মৃত্যুশূন্য দিনে আরও ১৩ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৬ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় নতুন করে কোনো প্রাণহানি ঘটেনি। এতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৩ জনেই স্থির আছে। এছাড়া পরীক্ষা বিবেচনায় এই দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৫৮ শতাংশে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৪টি করোনা পরীক্ষাগারে মোট দুই হাজার ২৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় মোট দুই হাজার ২৪৭টি নমুনা। পরীক্ষায় আরও ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬২২ জনে।
এদিকে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৪ হাজার ৫১৩ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ