1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন চার জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সাত জন। এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৮ জন এবং অন্যান্য বিভাগে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৯২ জন এবং ঢাকার বাইরে ৩১২ জন।
অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬৬ জন। এর মধ্যে ঢাকায় ২৬৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ