1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সিঙ্গাপুরে ২৩ সেপ্টেম্বর তারকামেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪২ Time View

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে ২৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের ফেয়ার পার্ক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১২’। এবার বেশ কিছু ক্যাটাগরিতে দেওয়া হবে এ পুরস্কার।

পাশাপাশি থাকবে দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর পরিবেশনা। শতাধিক জনপ্রিয় শিল্পী, কলাকুশলী এ অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে যাবেন।

এ তালিকায় আছেন রাজ্জাক, ফারুক, আফজাল হোসেন, মৌসুমী, নোবেল, ফেরদৌস, মাহফুজ আহমেদ, পূর্ণিমা, জয়া আহসান, কুসুম সিকদার, তিশা, আরফিন শুভ, সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমীন, বারী সিদ্দিকী, মমতাজ, জেমস, মনির খান, রিজিয়া পারভীন, এসআই টুটুল, মিশা সওদাগর, রাখি, হাসিন, চঞ্চল চৌধুরী,নাইম, বারী সিদ্দিকী, মেহেরীন এবং ববিতা।

অনুষ্ঠানটি নিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, এই অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় একটি প্রতিনিধিদল ভেন্যু পরিদর্শন করেছে।বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের প্রায় সব সেরা তারকারই অংশগ্রহণ থাকবে এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানটি ধারণ করে চ্যানেল আইতে প্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ