1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

মৃত্যুহীন দিনে আরও ১২ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ জন আক্রান্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় এই দিনে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৫৮ শতাংশে। তবে এ সময় ভাইরাসটিতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৩ জনে স্থির আছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৪টি করোনা পরীক্ষাগারে মোট দুই হাজার ৬৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট দুই হাজার ৬১টি নমুনা। পরীক্ষায় আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬০০ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা দশমিক ৫৮ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৮৬ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ ভাগ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৮ জন। এ নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৩ হাজার ৯৬৮ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ