1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সাইফের সঙ্গে দাম্পত্য নিয়ে মুখ খুললেন কারিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯১ Time View

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর-সাইফ আলী খান। বর্তমানে দুই ছেলে ও স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিবারকেও সময় দেন কারিনা। ক্যারিয়ারে ব্যস্ততা থাকলেও দুই ছেলেকে সঠিকভাবেই বড় করছেন সাইফ পত্নি।

এবার স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে সাংসারিক জীবন এবং দাম্পত্য কেমন কাটছে সে প্রসঙ্গ নিয়ে নানা কথা বলেন কারিনা।

তিনি বলেন, সাইফের পরিবারের সঙ্গে অভিনেত্রীরর পরিবারের সদস্যদের আড্ডা খুব ভালো জমে বলে জানান তিনি। কাপুর পরিবারের সবাই শোবিজের সঙ্গে যুক্ত। অপরদিকে খান পরিবারে রয়েছে খেলা ও অভিনয় দুই জগতেরই মিলনমেলা। তবে সাইফ-করিনার আড্ডায় শুধুই থাকে সিনেমা আর খাবারের গল্প। সেই সঙ্গে বই পড়া ও ঘুরে-বেড়াতেও বেশ পছন্দ করেন এই অভিনেতা।

করিনার বলেন, আমরা দুজন যখন নিজেদের মধ্যে আড্ডা দিই, তখন ঘুরেফিরে আসে দেশ-বিদেশের গল্প। আমাকে প্রতি মুহূর্তে নতুন সব তথ্য দিতে থাকে সাইফ। অনেক শহরের ঘুরে-বেড়ানোর স্থান, খাবার, বই সব কিছু নিয়েই কথা হয় আমাদের। আমি ওর কাছে ভীষণ কৃতজ্ঞ, আমাকে এত কিছুর স্বাদ দেওয়ার জন্য।

অভিনেত্রী আরও বলেন, আমরা বিভিন্ন সময় নিজেদের কাজে একে অপরকে অনুপ্রেরণা দেই। অভিনেত্রীর ছোট ছেলে জাহাঙ্গীর নাকি তার মতোই হয়েছে বলে জানান তিনি।

ছেলেকে নিয়ে কারিনা বলেন, ওর মাত্র ২ বছর হলো, কিন্তু জেহ (জাহাঙ্গীর) আমার মতোই অনেক কথা বলে। সারা দিনই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে সে। সবার সঙ্গে মিশতে পছন্দ করে এবং খেতে ভালোবাসে।

অপরদিকে, বড় ছেলে তৈমুর একদমই অন্যরকম, জানান করিনা। মাত্র ৬ বছর বয়সেই জীবন নিয়ে গভীর চিন্তাভাবনা কাজ করে তার মধ্যে, ছেলেকে অনেক বেশি পরিণত বলে মনে করছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ