1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

মৃত্যু নেই, আরও ১২ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৩ Time View

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জন আক্রান্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় নতুন করে কোনো প্রাণহানি না হওয়ায় অব্যাহত রয়েছে মৃত্যুহীন দিনের ধারা। আর পরীক্ষা বিবেচনায় এই দিনে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৭১ শতাংশে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৪টি করোনা পরীক্ষাগারে মোট দুই হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় মোট দুই হাজার ২৬০টি নমুনা। পরীক্ষায় আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৬৮ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা দশমিক ৫৩ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৮২ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ ভাগ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫১ জন। এ নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৩ হাজার ১৭৩ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ