1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জন হাসপাতালে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৪৮ Time View

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মশাবাহিত রোগটিতে মোট ৫২ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই সময় নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে ২০২৩ সালে মোট মৃত্যুর সংখ্যা ছয়জনে স্থির আছে।
সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও সাতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চারজন ঢাকায় এবং তিনজন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৫৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৯৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর এখন ছয়জন মৃত্যুবরণ করেছেন।
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬২ হাজার ৩৮২ জন। আর এখন মৃত্যুবরণ করেছেন ২৮১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ