1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে পথ দেখিয়েছে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৬৩ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাঙালির আত্মপরিচয় জাগিয়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি যতবার সভ্যতার সংকটে পড়েছে ততবার কবিগুরুর কবিতা, গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে।
আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ৪১তম জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কথা, কবিতা ও গানে বিশ্বকবি সামগ্রিকভাবে বাঙালির নন্দনতত্ত্বকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের কৃতিত্বকে পরিচিত করতে প্রতিটি জেলায় রবীন্দ্র সম্মেলন আয়োজন করা দরকার।
জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, এফবিসিসিআইয়ের পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল এবং রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁর সাধারণ মোসাদ্দেক হোসেন বক্তৃতা করেন।
আগামী ৩-৫ মার্চ নওগাঁ জেলায় ৪১তম রবীন্দ্র সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য থাকবে সহস্রকণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন, পতিসরে রবীন্দ্র প্রীতি সম্মেলন ও স্মৃতিচারণ, রবীন্দ্রনাথের চিত্রকর্ম প্রদর্শন এবং কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ