1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

হারের পর বড় ধাক্কা রোনালদোর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৮২ Time View

দলবদলের সময় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ইটালির ক্লাব জুভেন্টাসের বিরুদ্ধে। শাস্তি হিসাবে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলেছিলেন রোনালদো। সেই কারণে শাস্তি হতে পারে তাঁরও। ১ মাসের জন্য নিষিদ্ধও হতে পারেন সিআর৭।
যে সময়ে জুভেন্টাসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, সেই সময় রোনালদো সেই ক্লাবে খেলতেন। সেই সময় জুভেন্টাসে খেলা ২২ জন ফুটবলারের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে রোনালদো দোষী প্রমাণিত হলে তাকে শাস্তির মুখে পড়তে হবে। সে ক্ষেত্রে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ১ মাস মাঠে নামতে পারবেন না তিনি।
জুভেন্টাসের বিরুদ্ধে ট্রান্সফার সংক্রান্ত আর্থিক অনিয়ম এবং অসত্য মূলধন লাভের অভিযোগ ওঠায় গত বছর শুরু হয়েছিল তদন্ত। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ক্লাবের আর্থিক ক্ষতির তথ্য উঠে এসেছে তদন্তে। প্রাথমিক ভাবে আর্থিক অনিয়ম প্রমাণ হওয়ায় ইটালির ফুটবল ফেডারেশন জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নিয়েছে। এর ফলে লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান থেকে ১০ নম্বরে নেমে গিয়েছে তারা। যদিও ক্লাব কর্তৃপক্ষ চলতি মরসুমেই শাস্তি প্রত্যাহার করার আবেদন জানানোর সুযোগ পাবেন।
জুভেন্টাস কর্তৃপক্ষ নিজেদের নির্দোষ বলে দাবি করলেও ইটালির আদালত জানিয়ে দিয়েছে, যথেষ্ট আর্থিক অসঙ্গতি রয়েছে। আদালতই ক্লাবের পয়েন্ট কেটে নেওয়ার নির্দেশ দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে অবশ্য ৩০ দিনের মধ্যে আবেদন করার সুযোগ পাবে জুভেন্টাস। ক্লাবের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি বর্তমান এবং সাবেকমিলিয়ে ১১ জন কর্তা সম্পর্কেও কড়া মনোভাব প্রকাশ করেছে আদালত। যাঁদের অন্যতম ক্লাবের প্রাক্তন সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলি, প্রাক্তন ফুটবলার পাভেল নেদভেদ, টটেনহ্যামের ডিরেক্টর ফ্যাবিও প্যারাসিটি। তাঁদের ইতালির ফুটবল থেকে যথাক্রমে ২৪ মাস, আট মাস এবং ৩০ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। প্যারাসিটির নির্বাসন অবশ্য ইংল্যান্ডে কার্যকর নয়। যদিও আর্থিক অনিয়ম এবং শাস্তির বিষয়টি জানানো হয়েছে উয়েফা এবং ফিফাকে। ফুটবলের এই দুই নিয়ামক সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা নিলে বৃহত্তর প্রভাব পড়তে পারে।
গত নভেম্বরে জুভেন্টাস জানায় ২০২১-২২ আর্থিক বছরে ক্লাবের রেকর্ড ২৫৪.৩ মিলিয়ন ইউরো (২২০০ কোটি টাকার বেশি) ক্ষতি হয়েছে। তার পর বোর্ডের সব সদস্য একই দিনে ইস্তফা দিয়েছিলেন। ১৭ বছর আগে ম্যাচ গড়াপেটার অপরাধে জুভেন্টাসকে সিরি বি-তে নামিয়ে দেওয়া হয়েছিল। তার পর আবার বড় শাস্তির মুখে ইটালির প্রথম সারির ফুটবল ক্লাবটি।
এ দিকে সৌদির ক্লাবের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেয়েছেন রোনালদো। আল ইত্তিহাদের বিরুদ্ধে হেরেছে আল নাসের। খেলাশেষে ঘুরিয়ে রোনালদোকেই হারের জন্য দায়ী করেছেন দলের কোচ। হারের কাঁটার মধ্যেই এ বার বড় ধাক্কা রোনালদোর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ