1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

আরও ১২ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৬৩ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর ফলে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪৫৬ জন। এ ছাড়া নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনে অপরিবর্তিত থাকল।

সোমবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাজার ১৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯১ হাজার ১৭০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ