1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

সশরীরে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ৫৯ Time View

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। সশরীরে উপস্থিত হয়ে এবারের বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ১ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী মেলায় আসবেন। প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন ও পরিদর্শনের পর বইমেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি বলেন, বইমেলার একটি নীতিমালা রয়েছে। এখানে যারা অংশ নেবেন, তাদের সবাইকে নীতিমালা মেনেই অংশ নিতে হবে। এ ছাড়া একটি মনিটরিং কমিটি করা হয়েছে। বই মেলাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হবে। যেসব প্রতিষ্ঠান নীতিমালার বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবারের অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান ও ৭১০টি ইউনিট এবং বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশ নিচ্ছে। এ ছাড়া প্যাভিলিয়ন রয়েছে ৩৪টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ